1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সাঘাটায় কেজি স্কুল পরিচালক আকমলের মুক্তির দাবীতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়াদিগর উত্তরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক আকমল হোসেনের মুক্তির দাবীতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

শনিবার (২১ জুন) দুপুরে স্কুল প্রাঙ্গনে ২শ’ শিক্ষার্থী ও স্থানীয়রা এ বিক্ষেভে অংশ নেন। তাদের দাবী ফলিয়া দিগর উত্তরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালকের কোন রাজনীতির সাথে যুক্ত না। মুলতঃ স্কুল প্রতিষ্ঠা ও ব্যবস্যায়ী লেনদেনের জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসাতে তার বিরুদ্ধে একটি পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিগর উত্তরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক আকমল হোসেন তার প্রতিষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকান্ড পরিচালনা করতে ভার্চ্যুয়াল বৈঠক করার একটি সংবাদ জাতীয় দৈনিক পত্রিকায় গত ১৮ জুন (বুধবার) প্রকাশিত হয়।

এই সংবাদের সূত্র ধরে সেইদিন বিকেলেই তাকে আটক করে সাঘাটা থানা পুলিশ। সাঘাটা উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে কোন মামলা না থাকায় গোবিন্দগঞ্জ থানায় প্রেরণ করা হয়। পরেরদিন বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ১৮০/২৫ জিআর ১০২/২৫ মামলায় অজ্ঞাতদের মধ্যে তাকে গ্রেফতার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে সেদিই জেলহাজতে প্রেরণ করেন।

এই ঘটনার পরে আকমলকে নির্দোষ দাবী করে ফলিয়া দিগর উত্তরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষরা শনিবার স্কুল মাঠে বিক্ষোভ করেন। তাদের দাবী পরিচালক আকমল হোসেনকে ফাঁসানো হয়েছে।

এসময় স্থানীয় কাপর ব্যবসায়ী রহমত উল্লাহ জানান, আকমল কোন রাজনীতির সাথে জড়িত ছিল না। কেজি স্কুল প্রতিষ্ঠা নিয়ে বিরোধের জেড়ে আকমলকে ফাঁসানো হয়েছে। আমরা আকমলের মুক্তি চাই ।

সাজু মিয়া নামের একজন পল্লী চিকিৎসক সাজু মিয়া জানান, আকমল হোসেন অনেক ভালো মানুষ। আকমল না থাকায় এই প্রতিষ্ঠানটির পাঠদান বন্ধ হয়ে যাবে তাই আমরা আকমলের মুক্তি চাই।

স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার জানান, আমাদের আকমল স্যার অনেক ভালো মানুষ আমরা আকমল স্যারের মুক্তি চাই। আকমল স্যারের মুক্তি না দিলে আমদের স্কুলটির  লেখাপড়া বন্ধ হয়ে যাবে।

গ্রেফতারকৃত আকমলের মা আজেদা বেগম জানান, আমার ছেলে আকমল কোন দল করে না। সাদা মাটা মানুষটিকে ফেঁসে দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!