1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

লালমনিরহাটে পাথর বোঝাই ড্যাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত-২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে মোটরসাইকেল ও ড্যাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্লাবন(৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মুয়াজ নামে আরও এক আরোহী গুরুতর আহত হয়।

শুক্রবার (২৭ জুন) দুপুরের দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তেপতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্লাবন ও আহত মুয়াজের বাড়ি কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে তিন আরোহী বড়বাড়ি থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি পাথর বোঝাই ড্রাম ট্রাক মহেন্দ্রনগর ইউনিয়নের গিদালের তেপতি নামক স্থানে পৌছুলে ট্রাক-মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে চালক প্লাবন ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুইজনের মধ্যে মুয়াজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তৃতীয় আরোহী নিজেই আহত সঙ্গীর সঙ্গে হাসপাতালে পৌঁছান।

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সাথে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!