1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

রংপুরে হিমাগারে ৭ হাজার কেজি মিষ্টি ও দই

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

এম,এ শাহিন,রংপুরঃ

রংপুর শহরের ময়নাকুটি এলাকায় আলুর হিমাগার থেকে ৬ হাজার ৭৮০ কেজি মিষ্টি ও দই উদ্ধার করেছে প্রশাসন। আলুর পরিবর্তে অবৈধভাবে এসব খাদ্যপণ্য মজুত করায় হিমাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোলেস্টেরল এক কর্মকর্তা বলেন, এখানে পুষ্টি কোম্পানির ঈদে চাহিদা বেশির কারণেই আমাদের কোল্ড স্টোরেজে মিষ্টি মজুদ করেছিল। ওনাদের অনুরোধে আমরা কিছু মিষ্টি রেখেছিলাম। যদিও মিষ্টি রাখার কোনো নিয়ম নেই। এটা আমাদের ভুল হয়েছে।

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল বলেন, তথ্য পেয়ে এখানে এসে দেখলাম আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে হিমাগার কর্তৃপক্ষ। তারা আলুর পরিবর্তে মিষ্টি রাখতে পারেন না। এজন্য দুই পক্ষকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই ধরনের খাদ্যপণ্য হিমাগারে সংরক্ষণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এগুলো মানুষকে না জানিয়ে বাজারজাত করার পরিকল্পনা ছিল, যা প্রতারণার শামিল। উদ্ধার করা সব পণ্য ধ্বংস করা হয়েছে।

৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, ঈদকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে এসব মিষ্টি হিমাগারে মজুত রাখা হয়েছিল। ঈদের আগে ও পরে বাজারে সরবরাহের পরিকল্পনা ছিল তাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!