1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাজেটে উন্নয়ন খাতের ৪০% কৃষিতে বরাদ্দের দাবীতে গাইবান্ধা জেলা কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) সকালে শহরের ১নং রেলগেট থেকে একটি বিক্ষোভ বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির জেলা সভাপতি সাদেকুল ইসলাম, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতা অলিউল ইসলাম বাদল, বাংলাদেশ  কৃষক-ক্ষেতমজুর সংগঠনের নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের জেলা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুর আলম মিঠু,  ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডল, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু  ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির নেতা মো. সাব্বির রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি, কৃষি উৎপাদন সংশ্লিষ্ট খাত, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর ও জীবনমান উন্নয়ন খাতে উন্নয়ন বাজেটের ৪০% বরাদ্দ, সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লাখ টন ধান ক্রয়ের দাবী জানান। সেইসাথে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু, ভুমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড বিতরণ, বাজার সিন্ডিকেট ভেঙ্গে কৃষক সমবায় বাজার চালুরও দাবী জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!