1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

ফুলছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বৃক্ষরোপণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিশ্ব পরিবেশ দিবসকে ঘিরে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে একাধিক চারা রোপণের মাধ্যমে শুরু হয় এই প্রাণবন্ত কর্মসূচি। ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচির পালন করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার উদাখালী মডেল কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক এইচ. এম সোলায়মান শহিদ, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উদাখালী মডেল কলেজের অধ্যক্ষ এনামুল হক, প্রভাষক ছায়দার রহমান, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মন্ডল লিংকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, উদাখালী মডেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোবায়ের হাসান সাকিব, সহ-সভাপতি সোহরাব হোসেন সাগীর, সাধারণ সম্পাদক রিয়াদ মিয়া, কলেজ ছাত্রদল নেতা সেলিম পারভেজ, সাইদার রহমান, মফিজুল মিয়া ও রিপন মিয়াসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ-সচেতনতা গড়ে তোলা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!