1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ী পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার  প্রস্তাবিত ও সাধারণ বাজেট  ঘোষণা করা হয়েছে। একই সাথে ব্যয় নির্ধারিত করা হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৯০ টাকা।

রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পলাশবাড়ী পৌরসভার প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার।

অনুষ্ঠানে পৌরসভার সহকারি প্রকৌশলী মো. মর্তুজা ইলাহী ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। এতে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ২৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। ফলে বাজেটে ৫৬ লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহম্মেদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) মো. জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন ও উপজেলা যুব জামায়াত সভাপতি শামীম হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌরসভার অফিস সহকারি মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় পৌরসভাকে খ-শ্রেণীতে উন্নীত করণ, ২০ কি. মি. রাস্তা পাকাকরণ, ৫ কি. মি. রাস্তা সংস্কার, ৫ কি. মি. ড্রেন নির্মাণ, পৌর এলাকার রাস্তায় সোলার বাতি স্থাপন ৩শ’ টি, পৌর ভবন নির্মাণ, পৌর কিচেন কাম সুপার মার্কেট নির্মাণ, পৌর এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণ ও বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন, ভ্যানের মাধ্যমে বাড়ি হতে ময়লা কালেকশনে সর্বোচ্চ সেবা প্রদান, পৌরসভায় ৪টি স্বাগত গেইট নির্মাণ, পশু জবাই খানা নির্মাণ ও যানজট নিরসনে বাস, অটো-সিএনজি বাসস্ট্যান্ড নির্মাণ ছাড়াও সম্ভাব্য অন্যান্য অগ্রাধিকার উন্নয়নে দিক-নির্দেশনামূলক নানা পরিকল্পনা উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!