1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ী পৌরসভায় যুক্ত হলো মাটি খননকারী একটি নতুন আধুনিক যন্ত্র

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মো.ফেরদাউছ মিয়া,পলাশবাড়ীঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সোমবার (৩০ জুন ২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হলো একটি অত্যাধুনিক (Wheel Excavator)মাটি খননকারী যন্ত্র।

সূত্রে জানাযায়,স্থানীয় সরকার বিভাগ ‘পৌর-২’ শাখার অধীনে ২০২১-২২ অর্থবছরের উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ থেকে এ যন্ত্রটি সরবরাহ করা হয়। সারাদেশের ১৩টি পৌরসভার মধ্যে পলাশবাড়ী পৌরসভা অন্যতম সৌভাগ্যবান হিসেবে এ যন্ত্র পেয়েছে।

পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে—বিশেষ করে খাল-নালা পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, মাটি কাটাসহ ভারী অবকাঠামো নির্মাণ কাজে এ যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, যন্ত্রটি পেতে পলাশবাড়ী পৌর প্রশাসক মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার নিরলস প্রচেষ্টা চালান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দাপ্তরিক চিঠিপত্র ও সুদূরদর্শী পদক্ষেপের ফলেই এ যন্ত্রটি পৌরসভার জন্য বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, যন্ত্রটির সংযুক্তি পৌর এলাকার উন্নয়ন কার্যক্রমে গতি এনে দেবে এবং দীর্ঘদিনের অনেক সমস্যা সমাধানে সহায়ক হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রতিক্রিয়া জানাতে এ যন্ত্র উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।

এ বিষয়ে পৌর প্রশাসক মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার বলেন,
“পৌরবাসীর উন্নয়নের স্বার্থে সরকারিভাবে একটি আধুনিক মাটি খননকারী যন্ত্র পাওয়া নিঃসন্দেহে বড় অর্জন। আমরা এই যন্ত্রকে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পৌরসভার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগাবো।”
এছাড়াও তিনি যন্ত্রটি পাওয়ার ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের একান্ত সচিব মো.আব্দুল্লাহ আল নোমান সরকারের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, পলাশবাড়ী পৌরসভা ইতোমধ্যে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, রাস্তা সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এই নতুন যন্ত্রের সংযোজন সেই ধারাবাহিকতাকে আরও গতিশীল করবে বলে পৌরবাসীর আশা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!