1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল ইউনিয়ন শাখার আয়োজনে এক কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর শামীম আহমেদ প্রধানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় সহকারি সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম রায়হানের সঞ্চালনায় বৈঠকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রুহুল আমিন, জামায়াত নেতা হাফেজ রবিউল ইসলাম ও মোশাররফ হোসেন প্রমুখ। কর্মী বৈঠকে বরিশাল ইউনিয়ন জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব জামায়াত, ওলামা বিভাগ এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান সময়টি আমাদের জন্য এক সংকটময় অধ্যায়। দেশে মূল্যবোধের অবক্ষয়, অন্যায়-দূর্ণীতি ও নৈতিকতার অবনতি এক গভীর সংকট সৃষ্টি করেছে। এই অবস্থায় আমাদের প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, ইসলামই পারে জাতিকে কল্যাণের পথে পরিচালিত করতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেই কাঙ্খিত লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যাব। এ জন্য সকল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!