1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে ৯ বছরের শিশুকে নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বার্তা প্রেরক,মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ীঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলি গ্রামে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় শিশুটিকে কৌশলে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে নিপীড়নের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে(ব্র্যাক স্কুল) চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে এবং তার নানা খাদেম এর বাড়িতে অবস্থান করছিল। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং দুই দিন পর পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার মা রাশিদা বেগম অন্য এলাকা থেকে এসে বিস্তারিত জানতে পারেন।

সোমবার (২ জুন) স্থানীয়ভাবে গোপনে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হলেও বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাইদুল ইসলামের ছেলে সাফি (১৮) ও তারা মিয়ার ছেলে রব্বানী(২০) নামের দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও স্থানীয়ভাবে একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপের অভিযোগ উঠে, যারা চিকিৎসা ও মামলা প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছে বলে জানা গেছে। এছাড়াও আরো অভিযোগ উঠেছে সোমবার (২জুন) রাতভর দেন-দরবার হয়।

পরবরর্তীতে মঙ্গলবার (৩ জুন) আটককৃতদের প্রাথমিক তদন্ত শেষে আদালতে পাঠানো হয়।এ ব্যাপারে থানা পুলিশের ভুমিকা নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ দানা বেধেছে।

বর্তমানে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা রাশিদা বেগম জানিয়েছে,তারা নিরাপত্তা ঝুকিতে আছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ন্যায়বিচারের দাবি উঠেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!