1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে মিল্ক-মুড়ি-ম্যাংগো মেলা

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অবস্থিত হোপ ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী উদ্যোগে অনুষ্ঠিত হলো মিল্ক-মুড়ি-ম্যাংগো মেলা।

রোববার (২২ জুন) সকালে অত্র বিদ্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘরে তৈরি দুধ, মুড়ি ও বিভিন্ন জাতের পাকা আম নিয়ে আসে মেলায়। পরে সকলে মিলেমিশে খায় দুধ-মুড়ি-আম। কেউ কেউ তা তৈরি করে পরিবেশন করে অন্যান্য বন্ধুদেরও।

মেলায় শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। কেউ গাইছে গান, কেউ আবৃত্তি কবিতা করছে, আবার কেউ নিজ হাতে বানানো খাবার নিয়ে দাঁড়িয়েছে স্টলে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারাও মেলায় অংশগ্রহণ  নেয়।

মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসাইন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মতিয়ার রহমান লাভলু ও অধ্যক্ষ জামিউল ইসলাম জাহিদ।

স্কুলটির অধ্যক্ষ বলেন, ‘শিশুদের শুধু পাঠ্যপুস্তকের মাঝে আটকে রাখা যাবে না। তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করতে এমন মেলার আয়োজন করা হয়েছে। এ ধরণের মেলার মাধ্যমে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শিকড়ের সাথে সংযোগ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।’

মেলায় অংশ নেয়া এক শিক্ষার্থী জানায়, ‘এ মেলায় প্রথম এসেছি। দুধ-মুড়ি-আম খেতে খুব ভালো লেগেছে। গান করেছি, কবিতা পড়েছি। অনেক ভালো লাগছে।’

এ ধরণের ব্যতিক্রমী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক মহল। শহরের জীবনের ব্যস্ততার ভিড়ে এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!