1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে সারাদেশের ন্যায় ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ঈদগাহে শান্তি পূর্ণভাবে ঈদ-উল-আযহা”র জামাত সম্পন্ন হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

 

 

উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল সারে ৮ টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ জুন) উপজেলার পৌর শাহরে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঈদের জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন।

দু’রাকাত নামাজ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ হাজার হাজার মুসল্লিকে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাতে শামিল হন।

মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময় নিজেদের পাপ মোচনে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ প্রাঙ্গণ। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে ঈদগাহে নামাজ আদায়ের জন্য সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে থাকেন। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ পাঞ্জাবি-পাজামা-টুপি পরে দলে দলে আসেন এই ঐতিহ্য বাহি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

এছাড়াও পৌর শহরের অন্যান্য মাঠ সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদগাহ মাঠে ঈদের জামাত শান্তি পূর্ণভাবে শেষ হয়েছে। ঈদের জামাতে নিরাপত্তা ব্যবস্থাও ছিল সুন্দর।

 

সকালে সুন্দর আবহাওয়ায় ঈদের জামাত আদায় করতে পেরেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল। ফুরফুরে মেজাজে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন।

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!