1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে মোটর শ্রমিক ইউনিয়নের তলবী সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজঃ ৪৯৪) এক তলবী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয় মাঠে শ্রমিক সংগঠনের এ তলবী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মো. খাইরুল ইসলাম চাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা, পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুন্নবী প্রধান, সাধারণ সম্পাদক আবুল হাসান মো. নয়া মিয়া বিএসসি, পলাশবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক উপদেষ্টা মাও. সাখাওয়াত হোসেন, উপদেষ্টা আব্দুল মজিদ আকন্দ, আব্দুল লতিফ সরকার, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার, পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কাদের মিস্ত্রি, সাবেক সভাপতি আবু তাহের ড্রাইভার, সাবেক কার্যকরী সভাপতি খাজা মিয়া, সহ-সভাপতি আজাহার আলী, ইলিয়াছ হোসেন, সুপারভাইজার মনিরুজ্জামান হানিফ ও হাসানুর রহমান হাসান প্রমুখ।

এসময় অত্র সংগঠনের সাধারণ শ্রমিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (মঞ্জু)। সভায় বক্তব্য পর্ব শেষে আবু তাহের ড্রাইভারকে আহবায়ক ও মনিরুজ্জামান হানিফকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!