1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে দিনব্যাপী স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও স্কাউটস উপজেলা শাখার আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রধান অতিথি হিসেবে কাব কার্নিভাল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস নির্বাহী কমিটির সভাপতি নাজমুল আলম।

এসময় সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী সরকার, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল, পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার, বাংলাদেশ স্কাউটস জেলা শাখার কোষাধ্যক্ষ ভেন্যু পরিদর্শক আবুল কালাম আজাদ, স্কাউটস উপজেলা শাখা নির্বাহী কমিটির সম্পাদক তাহমিনা খাতুন, কমিশনার এমএ রব মিয়া, যুগ্ম সম্পাদক আজাদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, স্কাউটস লিডার রফিকুল ইসলাম রাজু, কাব লিডার তাসলিমা জাহান, এএলটি কার্তিক চন্দ্র সাহা ও স্কাউটার শহীদ সোহরাওয়ার্দী ছাড়াও শিক্ষক-অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কাব কার্নিভাল-এ উপজেলার মোট ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস সদস্যরা ৬ গ্রুপে তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য, রিং ছোড়া ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এদিন বিকেলে কাব কার্নিভাল-এ অংশগ্রহণকারী স্কাউটস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!