1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে কিশোরগাড়ীর কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-কমিটিগঠন উপলে মতবিনিময় ও আলোচনা সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-কমিটি গঠন উপলে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় পৌরশহরের রংপুর বাসস্ট্যান্ড মহাসড়ক সংলগ্ন অত্র সংগঠনের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শ্রমিক নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুল আলম-এর সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানিয়ে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সেক্রেটারী তাজুল ইসলাম মিলন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সেকেন্দার আলী, সড়ক সম্পাদক আবু সাইম, প্রচার সম্পাদক রঞ্জু সরকার, সহ-সাধারণ সম্পাদক শান্তা ইসলাম ও সদস্য রতন মিয়াসহ অন্যান্যরা। সভাটির সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম। শেষে সভায় উপস্থিত সংগঠনভূক্ত সকল সাধারণ সদস্যবৃন্দ স্বতঃস্ফুর্ত সম্মতিক্রমে আগামী ৩ মাস মেয়াদে কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী শ্রম কল্যাণ উপ-কমিটির ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির গঠন করা হয়। কমিটির আহবায়ক হলেন রায়হান মিয়া, যুগ্ম আহবায়ক হযরত আলী এবং যথাক্রমে সদস্য পারভেজ মিয়া, আব্দুল মান্নান ও শাকিল মিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!