1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

দুর্নীতি’র সংবাদ প্রকাশের পর বদলি প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী।বহাল তবিয়তে হেলাল!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক,মোঃ ফেরদাউস মিয়া, পলাশবাড়ী, গাইবান্ধাঃ

পলাশবাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (LGED) অতিরিক্ত দায়িত্বে কর্মরত উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীকে বদলি করা হয়েছে। তাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী।

এর আগে তপন কুমার চক্রবর্তীর বিরুদ্ধে পলাশবাড়ীতে বাস্তবায়নাধীন GRRIIP প্রকল্পসহ একাধিক উন্নয়ন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠে আসে। প্রকল্প এলাকায় সরেজমিনে না গিয়েই “সব দেখে এসেছি” মর্মে ভূতুড়ে পরিদর্শনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, যা গণমাধ্যমে একাধিকবার ফলাও করে প্রকাশিত হয়।

প্রতিবেদনে উঠে আসে—প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ আদায়, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, এবং প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে বদলি করে আদেশ জারি করে।

তবে এ ঘটনায় প্রকল্পের আরেক গুরুত্বপূর্ণ দুর্নীতিবাজ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মোঃ হেলালুর রহমান হেলালকে নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা স্থানীয় জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ—মূলত ঘুষ লেনদেন ও কমিশন বানিজ্যের মূল হোতা এই হেলালুর রহমান হেলাল, যিনি দীর্ঘদিন ধরে এলজিইডি অফিসে প্রভাব খাটিয়ে দাপটের সঙ্গে অনিয়ম করে চলেছেন।

ভুক্তভোগী ঠিকাদার, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক সমাজের দাবি, “দুর্নীতির বরপুত্র” হিসেবে পরিচিত উপসহকারী প্রকৌশলী মো. হেলালুর রহমান হেলালের বিরুদ্ধেও দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!