1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

তারাগঞ্জে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে নথি চুরির অভিযোগে তোলপাড়

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

আব্দুল্লাহিল মতিন শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ থেকে সাবেক অধ্যক্ষ মো. আব্দুল বারি মন্ডলের বিরুদ্ধে দাপ্তরিক নথিপত্র চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের অনুমতি ছাড়াই একটি আলমারি খুলে গুরুত্বপূর্ণ আয়-ব্যয়ের নথিপত্র নিয়ে গেছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১২টার দিকে। ওই সময় কলেজের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. মেনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেনহাজুল বলেন, “আমি সকাল ১০টার দিকে ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রারভুক্ত করার জন্য অফিসে যাই। তখন দাপ্তরিক কাজ করছিলাম। এ সময় সাবেক অধ্যক্ষ আব্দুল বারি স্যার এসে একটি সিলগালা করা আলমারি থেকে বেশ কিছু দাপ্তরিক নথি বের করে নিয়ে যান।”
উল্লেখ্য, আব্দুল বারি দুই বছর আগে অবসরে যান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্বে নেই। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানের দরজা-জানালা এমনকি আলমারি খুলতেও দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের অনুমতি প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, অবসরের দীর্ঘদিন পর হঠাৎ এমনভাবে অফিসে প্রবেশ করে নথিপত্র নিয়ে যাওয়ার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। অনেকেই ধারণা করছেন, তার আমলে ঘটা অনিয়ম-দুর্নীতির প্রমাণ লোপাট করতেই তিনি কৌশলে নথি সরিয়েছেন।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!