1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

তারাগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: পল্লী চিকিৎসক পলাতক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

এম,এ শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়য়াকুঠি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ভুল চিকিৎসার কারণে মেহেদী (৬) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মেহেদী গুরাতি পাড়ার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শিশুটির শরীরে কয়েকটি ফোঁড়া দেখা দেয়। স্থানীয়ভাবে পরিচিত পল্লী চিকিৎসক মৃণাল কান্তির কাছে চিকিৎসা নিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পরও ফোঁড়ার উন্নতি না হওয়ায় গত ১২ জুন চিকিৎসক নিজেই শিশুর বাড়িতে গিয়ে তাকে একের পর এক তিনটি ইনজেকশন দেন। ইনজেকশন নেওয়ার পরই শিশুটির অবস্থা দ্রুত অবনতি ঘটে।

অবস্থার গুরুতর অবনতি হলে মৃণাল কান্তি নিজেই শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির পরিবারের অভিযোগ, তারা থানায় মামলা করতে চাইলে স্থানীয় কিছু প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করে তাদের থামিয়ে দেয়। বর্তমানে অভিযুক্ত চিকিৎসক পলাতক এবং তার জাহাঙ্গীরহাটের চেম্বারটি বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃণাল কান্তি দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি তার চেম্বারে অবৈধভাবে গর্ভপাতসহ ঝুঁকিপূর্ণ সার্জারিও পরিচালনা করতেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!