1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ডা. জোবাইদা রহমানের জন্মদিন ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে ক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  কাউয়াগাড়ী কুঞ্জ মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়  চত্বরে  বৃক্ষরোপণ  কর্মসূচি পালন করে গোবিন্দগঞ্জ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন।

বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে তাৎক্ষণিক সংক্ষিপ্ত  বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ বলেন, ডা. জোবাইদা রহমান একজন মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। দেশের সংকটে তার ভূমিকা প্রশংসনীয়। তার জন্মদিন উপলক্ষে আমরা দেশবাসীর জন্য কল্যাণ কামনায় দেশব্যাপী এক কোটি বৃক্ষরোপনের কর্মসূচির অংশ হিসেবে আজকে বৃক্ষরোপনকরেছি।

বৃক্ষরোপণ কর্মসূচি গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গোবিন্দগঞ্জ শিল্প সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু, ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের ধানের শীষে প্রতীকের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কাওসার লিংকন, বিশিষ্ট শিক্ষাবিদ ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ড. গোলাম কিবরিয়া মন্ডল লুলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (চ. দা) সাজাদুর রহমান সাজু, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম বাদশা, যুগ্ম আহবায়ক আবু তাহের জুয়েল, মমতাজ আলী, রেজাউল করিম, জহুরুল ইসলাম, বাবলু মেলেটারী, পৌর যুবদলের আহ্বায়ক মইন উদ্দিন লিপন সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান, উপজেলা যুবদলের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান  মন্ডল রতন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ শাহেদ আকন্দ, থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক শ্রী গোবিন্দ কুমার, জেলা ছাত্রদলের সদস্য নুর আলম প্রধান, ছাত্রজল কারিগরি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মন্ডল সহ বিএনপির  অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!