1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

চট্টগ্রাম বন্দরসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে মিছিল ও সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ চট্টগ্রাম বন্দর রক্ষা, রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধসহ জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবীতে দুইদিনের রোড মার্চ কর্মসূচিকে সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও সম্পাদক রাগীব হাসান মুন্নার নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

স্থানীয় পদক্ষেপ নাট্য সংগঠনের মিলনায়তন থেকে মিছিলটি বের হয়। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না। রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে, স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে।

মিছিল শেষে পদক্ষেপ মিলনায়তনে জেলা সিপিবির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি অ্যাড. শাহাদাত হোসেন লাকুর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড রাগীব আহসান মুন্না, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক আ্যাড, মুরাদজামান রব্বানী ও সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের দেশের প্রাণ। এই বন্দর বিদেশিদের দেয়ার চক্রান্ত করছে বর্তমান অন্তর্বতী সরকার। রাখাইনে করিডোর দেয়ার মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র করছে যা অন্তব্তীকালীন সরকারের কাজ নয়। দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে দেশপ্রেমিক শক্তির উদ্যোগে দু’দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ করছে। সাধারণ সভা থেকে রোড মার্চের প্রতি সংহতি জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!