1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গোবিন্দগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ শহরের পুরাতন বন্দরনাট মন্দির থেকে একটি রথ টেনে পৌরসভার বিভিন্ন রাস্তা নিয়ে যান। পরে সেখান থেকে রথটি পুনরায় পুরাতন বন্দরনাট মন্দিরে আনা হয়।

পুরাতন বন্দরনাট মন্দিরের আয়োজনে শোভাযাত্রায় উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ। এসময় জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিটের সদস্য গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান কল্যাণ ফ্রন্ট আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, সদস্য সচিব গোবিন্দ কুমারসহ বিপুলসংখ্যক হিন্দুভক্তরা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে পুরাতন বন্দরনাট মন্দির থেকে রথ বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ৫ জুলাই শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টে ারথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!