1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল খালেক মিয়া (৩৫) নামে এক পান ব্যবসায়ীর গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার উপজেলার নাকাইহাট এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে পান ব্যবসা করেন। সকালে গাইবান্ধা-নাকাইহাট ভাইয়া গোবিন্দগঞ্জ সড়কের পাশের বাগানে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার হাটে যান আব্দুল খালেক। কিন্তু গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। পরে শুক্রবার সকালে নাকাইহাট বাজারের পাশের বাগানে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের বড় ভাই আলম মিয়া বলেন, আব্দুল খালেক শারীরিক প্রতিবন্ধী ও সরল প্রকৃতির ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তিনি।

গোবিন্দগঞ্জ থানা অফিসার বুলবুল ইসলাম এব্যাপারে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি রংপুর থেকে ক্রাইম টিম বিষয়টি নিয়ে কাজ করবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!