1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণের প্রতিবাদে গণ-অনশন-দৃপ্ত প্রতিবাদ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় সাহেবগঞ্জ বাগদা ফার্মের তিন ফসলি জমি ও সাঁওতাল জনগোষ্ঠীর বসতভিটা রক্ষা এবং প্রস্তাবিত ইপিজেড বাতিলের দাবীতে এক শান্তিপূর্ণ কিন্তু দৃপ্ত গণ-অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে শনিবার (১৪ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  এ অনশন কর্মসূচি পালন করা হয়। আদিবাসী নেতা ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে

অনশনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদ আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, বিশিষ্ট আইনজীবি মোহাম্মদ আলী প্রামানিক ও ফারুক কবীর, স্বপন শেখ, প্রিসিলা মুরমু, তৃষ্ণা মুরমু, বিটিশ সরেন, গৌড় পাহাড়ি, রাফায়েল হাসদা, অলিভিয়া হেমব্রোম, বার্নাবাস টুডু, লুইস মুরমু, খিলন রবিদাসসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, তিন ফসলি জমিতে কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন হতে পারে না—এটা রাষ্ট্রীয় নীতির পরিপন্থী। আদিবাসীদের বংশ পরম্পরায় চাষাবাদ করা জমি দখল করে ঊচত করার নামে একটি গোষ্ঠী লুটপাট ও উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। ২০১৬ সালের ৬ নভেম্বর এই ভূমির জন্য সাঁওতালদের ওপর চালানো গুলিবর্ষণে তিনজন সাঁওতাল প্রাণ হারান। এই হত্যাকান্ডের বিচার আজও ঝুলে আ—ে এটা চরম অবিচার।

বক্তার আরও বলেন, সরকারের পক্ষ থেকে সাঁওতালদের পুনর্বাসনসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু গত স্বৈরাচার সরকার ধোঁকা দিয়েছেন। উল্টো ফসলি জমিতে ইপিজেড নির্মাণের নামে একটি স্বার্থান্বেষী মহল বাপ-দাদার সম্পত্তি থেকে সাঁওতালদের উচ্ছেদের পাঁয়তারা করে যাচ্ছে। কিন্তু জমি ছাড়া হবে না বলে সমাবেশে হুঁশিয়ারি দেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!