1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুর নাগরিক শোকসভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্বায়ক জিএম চৌধুরী মিঠুর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে স্থানীয় গানাসাস্ মিলনায়তনে এই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর ত্যাগ ও কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

‎সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সহ-সম্পাদক মিহির ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সাংবাদিক গোবিন্দলাল দাস, গানাসার্স কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, জাসদ জেলা সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জিএম চৌধুরী মিঠুর বড় ভাই মহসীন চৌধুরী শামীম, সাবেক বাসদ নেতা ওমর হাবীব বাদশা, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সদস্য জুয়েল মিয়া, রাস্ট্র সংস্কার আন্দোলনের মৃনাল কান্তি বর্মন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ আহমেদ, বাসদ মাকর্সবাদী জেলা সদস্য পরমানন্দ দাস, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা কামরুল ইসলাম ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান লিপি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান।

বক্তারা বলেন, জিএম চৌধুরী মিঠু নানা ধরণের সামাজিক ও নাগরিক কর্মকান্ড অগ্রণী ভুমিকা পালন করেছেন। তাঁর জীবন ছিল বহুমুখী কর্মকান্ডে উজ্জ্বল। বরেণ্য এই ব্যক্তিত্ব নিজ কর্মগুণেই সমাজের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আজীবন নিজেকে যুক্ত রেখেছিলেন মানবতার সেবা ও সামাজিক কর্মকান্ডে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার একজন মানুষ। বক্তারা আরও বলেন, মিঠু ছিলেন সংগ্রামী প্রতিবাদী ও অকুতোভয় একজন মানুষ। তেমনটি করার মত লোকও দুর্ভাগা দেশ থেকে বিলীন হতে চলেছে। অসাধারণ প্রজ্ঞাবান, প্রথিতযশা এই মহান ব্যক্তিত্বের আত্মার শান্তি কামনা করেন বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!