1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

গাইবান্ধায় রেলওয়ে স্টেশন মাস্টারকে মারপিটের ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারপিটের ঘটনায় স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ জুন) সকালে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্তরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল হক (৩৫) এবং তার স্ত্রী মহিমা বেগম (৩০)।

বোনারপাড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ২ যাত্রীর মধ্যে বিরোধ মেটাতে গেলে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে কিলঘুষি মারতে থাকেন আনোয়ারুল হক। একপর্যায়ে স্টেশন মাস্টারকে টেনে হেঁচড়ে মারপিট করেন তিনি। এসময় দৌঁড়ে এসে মারধরে অংশ নেয় আনোয়ারুলের স্ত্রী মহিমা বেগম। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

বোনারপাড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। তিনি বলেন, রোববার সকালে অভিযুক্তদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!