1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

গাইবান্ধায় প্রান্তিক নারীদের মাসব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নে মোজাম্মেল সরকারের বাড়ীতে স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বন-এর আয়োজনে ঢাকা উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিডাব্লিউসিসিআই), জিইআরইএস এবং সাউথ এশিয়ান উইমেন’স ডেভেলপমেন্ট ফোরাম (এসএডাব্লিউডিএফ)-এর সহযোগিতায় ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস্ প্রমোটিং আর্টিসনাল ডাইভারসিটি এন্ড ইনহ্যান্সিং লাইভলিহুড’ প্রকল্পের আওতায় গ্রামীণ নারীদের কুশিকাটার মাধ্যমে পুতুল, প্লেসমেট, রানার ও বিভিন্ন পণ্য উৎপাদন বিষয়ক কারিগরি প্রশিক্ষণ মঙ্গলবার (১৭ জুন) সকালে শুভ উদ্বোধন করা হয়েছে।

এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের স্বাবলম্বী করতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন মালিবাড়ী ইউনিয়ন পরিষদের নারী মেম্বার মোছা. রানু বেগম। এতে বক্তব্য রাখেন হাজী ওসমান গণি কলেজের প্রভাষক জান্নাতুল মোখলেছা মনি, অবলম্বন-এর প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ্যাডভাইজার এএইচএম বাদল, শিক্ষক আহাদুজ্জামান রিমু, প্রজেক্ট অফিসার রেশমা পারভীন ও প্রশিক্ষক মমি আকতার পিংকি প্রমুখ।

বক্তরা বলেন, গাইবান্ধা জেলার নারীরা এই অঞ্চলের নারী উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণে কুশিকাটার মাধ্যমে পুতুল, প্লেসমেট, রানার ও বিভিন্ন পণ্য উৎপাদন তৈরীর কাজ হাতে কলমে শেখানোর মধ্য দিয়ে তারা আরও একধাপ এগিয়ে যাবে। অবলম্বনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে গাইবান্ধার অর্থনৈতিক উন্নয়নে প্রানিত্মক নারীদের দক্ষতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভাপতির বক্তব্যে প্রবীর চক্রবর্তী বলেন, প্রান্তিক নারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে হস্তশিল্পের সাথে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। পর্যায়ক্রমে অত্র এলাকার প্রান্তিক নারীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে এবং চলমান এই প্রশিক্ষণ পুরো মাসব্যাপী চলবে বলে জানান। উৎপাদিত পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণের জন্য অবলম্বন এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রথম পর্যায়ে ২০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!