1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধায় আনিস হত্যার দ্রুত চার্জশিট প্রদানের দাবীতে সমাবেশ ও স্মারকলিপি পেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ রিকশা ব্যাটারি রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য আনিসুর রহমান ওরফে ঠান্ডা মিয়ার হত্যাকান্ডের চার্জশিট দ্রুত প্রদান এবং সকল ব্যাটারি চালিত যানবাহন চালকদের জীবনের নিরাপত্তাসহ তিন দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শেষে জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা এবং নিহত আনিসুরের এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনিসুরের চাচা জনাব মোজাম্মেল হক সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের গাইবান্ধা জেলা প্রধান উপদেষ্টা বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, উপদেষ্টা সুকুমার চন্দ্রমোদক, উপদেষ্টা ইসরাত জাহান, সংগ্রাম পরিষদের জেলা নেতা লাভলু মিয়া, রাজা মিয়া, আবদুল খালেক, শাওন সরকার আনিসুরের স্ত্রী কবিতা বেগম ও ছেলে প্রান্ত বন্ধু রিজুসহ আরো অন্যান্যরা।

প্রধান উপদেষ্টা  গোলাম রব্বানী বলেন ‘গত ২৪ এপ্রিল’ ২৫ রাতে  ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য আনিসুর কতিপয় দুর্বৃত্ত কর্তৃক গাইবান্ধা জেলা স্টেডিয়ামের পাশে নির্মমভাবে খুন হন। সদর থানা পুলিশ ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আনিসুরের গাড়ি সাদুল্লাপুর উপজেলা থেকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আনিস হত্যাকান্ডের পর প্রায় দুইমাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে চার্জশিট প্রদান করেনি এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেনি। তিনি অবিলম্বে সুষ্ঠু চার্জশিট প্রদান আলামত উদ্ধার এবং জেলার সকল রিকশা ভ্যান ইজিবাইক চালকদের জীবনের নিরাপত্তা বিধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!