1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধায় আনসার ও ভিডিপি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘শান্তি-শৃংখলা-উন্নয়ন-নিরাপত্তায়-সর্বত্র-আমরা’ স্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষ্যে দেশব্যাপী শুভেচ্ছার অংশ হিসেবে গাইবান্ধায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা কার্যালয়ে মহাপরিচালকের সৌজন্যে গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে জেলার ৭টি উপজেলার ভাতাভোগী ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারগণের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বিভিএম, সদর উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়া ও পলাশবাড়ী উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা কনক চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বিভিএম ভাতাভোগী সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের ন্যায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যেও উপহার প্রাপ্তি আমাদেরকে গৌরবান্বিত ও অনুপ্রাণিত করছে। সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, লাচ্ছা সেমাই, পোলাও চাল, তেল,  সুজি, গুড়া দুধ ও নুডলস ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়।

জেলার ৭টি উপজেলায় কর্মরত ভাতাভোগী ৩’শ ৪৯ জন ভিডিপি দলনেতা-নেত্রী, আনসার কমান্ডারসহ সদস্য-সদস্যাদের মাঝে এসব বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!