1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে গাইবান্ধায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে বাসদ (মার্কসবাদী)।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে দলটির নেতাকর্মীরা।

বাসদ (মার্কসবাদী)’র জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, পরমানন্দ দাস, ডা. জব্বার ও আয়নাল হক প্রমুখ।

শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেটে গিয়ে শেষ হয়।

এসময় নেতারা বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন সাম্রাজ্যবাদের যুদ্ধ যুদ্ধ খেলার অংশ। তারা অতীতেও আরব বিশ্বের বিভিন্ন দেশে হামলা চালিয়ে শুধু মানুষ হত্যা করেনি, দেশগুলোকেও ধ্বংস করেছে। অস্ত্র বিক্রি, বাজার দখল, আধিপত্যবাদ কায়েমের জন্য সাম্রাজ্যবাদ দেশে দেশে এ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তারা আরো বলেন, জাতিসংঘ সাম্রাজ্যবাদীদের কবলে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। জাতিসংঘ এখন পর্যন্ত ইরানে মার্কিনী হামলার প্রতিবাদ জানায়নি। কারণ আজকের দিনে আন্তর্জাতিক সংস্থা বা বৃহৎ জোটগুলো সাম্রাজ্যবাদীদের রক্ষাকবচ, তাদের শোষণের হাতিয়ার। তাই যতদিন সাম্রাজ্যবাদ থাকবে ততদিন যুদ্ধ বাঁধবেই।

নেতারা বলেন, ইতিবাচক বিষয় হলো পুরো বিশ্বের কোন মানুষই যুদ্ধ চায় না। তাই দেশে দেশে যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে উঠছে। মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিকামী-গণতন্ত্রমনা মানুষকে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!