1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

অসহায় কৃষকের ধান কেটে দিলেন আনসার ভিডিপি সদস্যরা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

এম.এ.শাহীন,রংপুরঃ

 

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক আনিছুল হক শ্রমিকের চড়া মজুরির কারণে নিজের ১২ শতাংশ জমির পাকা ধান কাটতে পারছিলেন না। এমন অবস্থায় বিপাকে পড়া এই কৃষকের পাশে দাঁড়িয়েছেন হাড়িয়ারকুঠি ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা।
বৃহস্পতিবার আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তাদের নির্দেশে হাড়িয়ারকুঠি ইউনিয়নের সহকারী আনসার কমান্ডার নারায়ণ চন্দ্র রায়ের নেতৃত্বে ১৫-১৬ জন আনসার সদস্য আনিছুল হকের জমির ধান কেটে দেন এবং তা ঘরে তুলে দেন। মানবিক এই উদ্যোগটি স্থানীয়ভাবে বেশ প্রশংসা কুড়িয়েছে।
কৃষক আনিছুল হক বলেন, “শ্রমিকের মজুরি বেশি হওয়ায় আমি ধান কাটতে পারছিলাম না। আনসার সদস্যরা নিজেরাই স্বেচ্ছায় এসে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এতে আমি এবং আমার পরিবার খুব উপকৃত হয়েছি।”
সহকারী আনসার কমান্ডার নারায়ণ চন্দ্র রায় বলেন, “উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের নির্দেশে আমরা অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছি। আমাদের সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ভবিষ্যতেও কেউ অর্থাভাবে পড়লে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”
এই ধরণের সামাজিক ও মানবিক উদ্যোগ দেশের গ্রামীণ সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!