1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাঘাটায় স্বাস্থ্য সহকারিদের ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচি - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

সাঘাটায় স্বাস্থ্য সহকারিদের ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের ৬ দফা দাবীতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারিরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাঘাটা উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাঘাটা উপজেলা শাখার সভাপতি শাফিউল আলম, সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন এবং সদস্য সবুজ মিয়া প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারিরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

বক্তাদের দাবীগুলো হচ্ছে প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ। টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান।

তারা দ্রুত এসব দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবী পূরণ না হলে পহেলা সেপ্টেম্বর থেকে কর্মবিরতি ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য; স্বাস্থ্য সহকারিদের দীর্ঘদিনের এই দাবী এবং সংশ্লিষ্টরা মনে করেন যে এর বাস্তবায়ন মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!