1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

‘স্বৈরাচার হাসিনার মতো একই পথে হাটবেন না’ আন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে—-দুলু

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাটঃ

 

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, “শেখ হাসিনা তো ভোট ছাড়া জোর করে ক্ষমতায় ছিলেন। আপনারাও যদি সেই এখন একই পথে হাঁটতে চান, তাহলে তার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়?” তাই সংস্কারের অজুহাত না দিয়ে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না।

বুধবার (২১ মে) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি গত ১৬ বছর ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জনগণের শক্তিতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন কেউ যদি ভোটবিহীনভাবে পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, সেটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না।

দুলু আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে বলেন, “আপনি একজন বিশ্বজোড়া খ্যাতিমান ব্যক্তিত্ব। আমরা বিশ্বাস করি, আপনি অতি দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করবেন।”

তিনি আরও বলেন, “দেশে যে ছাত্র-জনতা আন্দোলন হয়েছে, তা স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনের জন্য হয়েছে। জনগণ চায় একটি প্রতিনিধিত্বশীল সরকার।” তাই স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা না করে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন।”

পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধানের সভাপতিত্বে আয়োজিত কাউন্সিলের উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম , রোকন উদ্দিন বাবুল, যুগ্ম-সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!