1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতারসহ ২টি মোটরসাইকেল উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থাকা দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হাসান শেখ (৪৬) এবং রংপুর জেলার পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আলম মিয়া (৩৮)।

পুলিশ জানায়, রোববার (২৫ মে) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভা কমপ্লেক্সের সামনে চোরাই মোটরসাইকেল কেনাবেচার গোপন সংবাদ পায় পুলিশ। খবর পেয়ে এসআই মো. আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন হিরো এইচএফ ডিলাক্স (লাল-কালো) মডেলের একটি মোটরসাইকেলসহ হাসান শেখকে গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরো কয়েকজন সদস্য পালিয়ে যায়। পরে হাসান শেখের দেয়া তথ্যে রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুরে অভিযান চালিয়ে আলম মিয়ার বাড়ি থেকে একটি চোরাই পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধারসহ তাকেও গ্রেফতার করা হয়।

এসআই আব্দুল লতিফ বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দন্ডবিধির ৩৭৯/৪১১/৪১৩ ধারায় মামলা দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রটি দীর্ঘদিন ধরে গাইবান্ধাসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পলাতক আসামীদের ধরতে এবং চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!