1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

সুন্দরগঞ্জে মে দিবস উদযাপন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো দেশ নতুন করে’- এই প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে  আন্তর্জাতিক মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. মাজেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন এবং প্রধান শিক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা। এতে শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমজীবী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু মে দিবসেই নয়, প্রতিদিনের দায়িত্ব। শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে দেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!