1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর

সাদুল্লাপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি কোষাধ্যক্ষের মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জোনের সহকারি কোষাধ্যক্ষ মো. জনি বাবু (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামের বাসিন্দা জনি বাবু। তিনি উপজেলা পরিষদের অদূরে ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

ওই অফিসের নৈশ প্রহরী আবু তাহের মিয়া বলেন, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা মোড়ের একটি ফটোকপির দোকানের কর্মচারী খলিল মিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের দ্বিতীয় তলায় জনি বাবুর অফিস কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন। কিন্তু কোনো সাড়া-শব্দ না পেয়ে খলিল মিয়া বিষয়টি তাকে জানান।

তিনি বলেন, পরে বিষয়টি তিনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত আনছার ব্যাটেলিয়ান সদস্যদের অবগত করেন।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি আরো বলেন, কিছুদিন আগে উপজেলার জয়েনপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে নাজু মিয়ার কাছ থেকে জনি বাবু বেশ কিছু টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করতে পারেন নাই। এদিকে; দাদন ব্যবসায়ী নাজু টাকা ফেরত না পেয়ে সুকৌশলে জনি বাবুর প্রথম স্ত্রীকে সম্প্রতি ভাগিয়ে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে, এ ঘটনায় জনি বাবু আত্মহত্যা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!