1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সাদুল্লাপুরে বরবটি কালাই তুলতে গিয়ে বজ্রপাতে জামায়াত নেতার মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে জমিতে বরবটি কালাই তুলতে গিয়ে রুম্মান মিয়া লিনম (২৩) এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর (পশ্চিমপাড়া) ফসলি জমিতে এ ঘটনা ঘটে। মৃত লিমন ওইগ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। গত দু’সপ্তাহ আগে লিমন বিয়ে করেছে বলে জানা যায়।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লিমন তার বাবা-মায়ের সাথে ফসলি জমিতে বরবটি কালাই তুলতে যায়। ওইসময় হঠাৎ আকাশ মেঘাছন্ন হয়ে বজ্রবৃষ্টি শুরু হলে পাশের একটি সেচ ঘরে আশ্রয় নেয় তারা। এসময় ব্রজপাতে লিমন মারা যায়।

ইদিলপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ীতে নববধু রেখে জমিতে গিয়ে বজ্রপাতে লিমনের মৃত্যু ঘটনা খুবই হৃদয় বিদারক।

এদিকে; ইদিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. শফিউল ইসলাম জানান, বাদ আসর নিজ বাড়ী সংলগ্ন চন্ডিপাড়া ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!