1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

সাদুল্লাপুরে অপহৃত পল্লী চিকিৎসক তরিকুলকে পরিবারের কাছে হস্তান্তর

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অপহৃত সেই পল্লি চিকিৎসক তরিকুল ইসলামকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) রাত পৌনে ৯টার দিকে সাদুল্লাপুর খানা থেকে ছোট ভাই হিরু মিয়ার জিম্মায় পল্লী চিকিৎসককে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, পল্লী চিকিৎসককে মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাইবান্ধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেষ্ট প্রথম আদালতে নেয়া হয়। আদালতের বিচারক আলবিরুনী মীর ১৬৪ ধারায় পল্লী চিকিৎসক তরিকুল ইসলামের জবানবন্দী গ্রহণ করেন। পরে রাতে তাকে সাদুল্লাপুর থানায় আনা হয়। থানা থেকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

প্রসঙ্গত; গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তরিকুল বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম বাজারে তার নিজের ওষুধের দোকানে যাচ্ছিলেন। পথে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তারা তাকে জোরপূর্বক অটোরিক্সা-ভ্যানে তুলে নিয়ে যায়।  পরদিন শনিবার বিকেলে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন পল্লি চিকিৎসকের ছোটভাই হিরু মিয়া।

তিনদিন পর গত সোমবার বিকেলে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকা থেকে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্প, বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পল্লী চিকিৎসককে উদ্ধার করে। ওইদিন রাত নয়টার দিকে পল্লী চিকিৎসককে বগুড়া থেকে সাদুল্লাপুর থানায় আনা হয়। সোমবার রাতে তাকে সাদুল্লাপুর থানা হেফাজতে রাখা হয়। এদিন মঙ্গলবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপহৃত তরিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একজন পল্লী  চিকিৎসক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!