1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সাঘাটার ভরতখালী গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাট ইজারাদারদের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৭ মে) সকালে এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল। অভিযানে সহায়তা করেন সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম, বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এ অভিযানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেয়।স্থানীয় সূত্রে জানা যায়, ভরতখালী গরু হাটে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত টোলের চেয়ে বেশি অর্থ আদায়ের একাধিক অভিযোগ উঠে আসে। এরইপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে হাটে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইজারাদারদের সতর্ক করে সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। যাতে সাধারণ ক্রেতা-বিক্রেতারা সহজেই টোল সম্পর্কে অবগত থাকতে পারেন।

ইউএনও মীর মোহাম্মদ আল কামাহ তমাল বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘবে হাটবাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ, যা অবৈধ টোল আদায় রোধে সহায়ক হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!