1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষকের ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ড, পূর্ব শত্রুতার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের উজিয়াল গ্রামে মাদ্রাসা শিক্ষক তোসাদ্দেক হোসেনের বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে, যাতে তার তিনটি টিনশেড ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত শিক্ষক তোসাদ্দেক হোসেন জানান, এই আগুন লাগানোর পেছনে তার আপন ভাই ও স্থানীয় বিএনপি নেতা আবু তালেব রিজু জড়িত থাকতে পারেন। তিনি দাবি করেন, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তাদের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। অতীতে এই বিরোধের জেরে রিজু তার একটি পা ভেঙে দেন। ওই ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হন এবং মামলার রায় তার পক্ষে আসে। এরপর থেকে রিজু আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তোসাদ্দেক আরও জানান, নিরাপত্তার অভাবে তিনি নিজ গ্রাম ছেড়ে প্রথমে তারাগঞ্জ উপজেলায় এবং পরে সৈয়দপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার রাতে তিনি ঘরে ছিলেন না, তবে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তিনি।
এলাকাবাসীরা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ভালো ছিল না। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারা এটিকে পরিকল্পিত ঘটনা বলেও আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে তোসাদ্দেক হোসেন জানান, তিনি তারাগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!