1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাট সদর থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মমতাজ সাদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব-পুলিশ ও এনটিএমসি-আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লালমনিরহাট সদর থানা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ লালমনিরহাট সদর থানায় আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীর নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পুলিশ জানায়, পরিদর্শনকালে অতিরিক্ত সচিব থানার বিভিন্ন রেজিস্টার ও রেকর্ড পর্যবেক্ষণ করেন। এছাড়াও সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন ও মূল্যবান পরামর্শ দেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই পরিদর্শন শেষে সদর থানার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের সাথে তিনি মত বিনিময় করে। সংবাদমাধ্যম কর্মীরা তাকে সদর থানার অবকাঠামোগত বিভিন্ন সমস্যা ও সেবাগ্রহীতাদের বসার জায়গার অপ্রতুলতার বিষয়টি জানান।

উল্লেখ্য, অতিরিক্ত সচিব-পুলিশ ও এনটিএমসি- আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ একদিনের সফরে লালমনিরহাটে এসেছেন। সদর থানা পরিদর্শনের পর সিভিল সার্জন কার্যালয়ে অ্যাডভোকেসি ওয়ার্কশপ অন হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেসড ভায়োলেশন (জিভিবি) শীর্ষক কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে যোগদান করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!