1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু, আহত ১ 

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে মারুফ হোসেন(২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আব্দুর রহিম(৩০) নামের অপর শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার(৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার সাতপাটকী এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মারুফ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬নং ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে এবং আহত অবস্থায় উদ্ধার হওয়া রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে সকাল ১০ টার পরপর সেপটিক ট্যাংক পরিস্কার করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম নামের দুই শ্রমিক। প্রথমে সেপটিক টাঙ্কিতে নেমে পড়ে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে অপর শ্রমিক ট্যাংকে নামে। এসময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করলে দ্রুত উপরে উঠে রহিম কিন্তু মারুফ উঠতে পারেনি। মারুফ উঠতে না ওঠায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে।

সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃতুর বিষয়টি লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে  এক জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!