1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

লালমনিরহাটে ধর্ষণচেষ্টা মামলার আসামী জেল থেকে বেড়িয়ে বাদীর বাড়ীতে হামলা-অগ্নিসংযোগ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী হাবীব মিয়া (২৬) জামিনে জেল থেকে বাহির হয়ে বাদীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে।

শনিবার (১৭ মে) দুপুরে শহরের গল্পকথা নামে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগি পরিবারের সদস্য আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন থেকে উত্যক্ত করার পর গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র হাবীব মিয়া। এ ঘটনায় মামলা হলে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হাবীব জেলে যায়। পরে সে জামিনে বের হয়ে শুক্রবার সকালে হাবীব তার দলবল নিয়ে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

ঠিক ওই সময় তিনজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তারাও ওই হাবীবের লোকজনের কাছে হামলার শিকার হন। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় রাতেই হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিকেরা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে ভুক্তভোগির বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। আসামি পক্ষ থেকে আমাদের ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে এজন্য ভুক্তভোগি পরিবার খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানান মালেক।

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!