1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রাতের আধারে ভেঙে ফেলা হলো গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রধান শহীদ মিনারের সীমানা প্রাচীন ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে কে বা কাহারা এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীন ভেঙে ফেলে। সীমানা প্রাচীন ভাঙার প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ করেছে স্থানীয় সচেতন জনসাধারণ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারটি পৌরশহরের গোলাপবাগ বাজার গোহাটিতে অবস্থিত। মঙ্গলবার দিবাগত রাতে এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীন ভেঙে ফেলা হয়। এ নিয়ে তীব্র প্রতিবাদ উঠেছে গোবিন্দগঞ্জে।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা এক ফেসবুক পোস্টে প্রতিবাদ করে বলেন, রহস্য কী? গোবিন্দগঞ্জবাসী জানতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, হাটের জায়গা বৃদ্ধির জন্য এমন ঐতিহ্যের উপর হাত দিয়েছে বলে অভিযোগ তোলেন।

গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীন ভাঙার কথা জানাজানি হলে বুধবার বিকেলে শহীদ মিনারের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব রেজানুল হাবিব রফিক ও যুগ্ম আহবায়ক আলতার হোসেন পাতা প্রমুখ। বক্তারা বলেন, যারা ঐতিহ্যবাহী এই শহীদ মিনারের সীমানা প্রাচীন ভেঙেছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেইসাথে অবিলম্বে আগের মত করে সীমানা প্রাচীন গড়ে তোলার দাবী জানায়। তাছাড়া বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার কথাও বলা হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙ্গার বিষয়ে বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানাকে কয়েকবার মুঠোফোনে কল এবং ক্ষুদে বার্তা দিলেও তিনি কল রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!