1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরে গৃহবধূ হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

রংপুরের গংগাচড়ায় গৃহবধু সালেহা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, এক জনের ১ বছর ও তিনজনের ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার(১৩ মে) দুপুড়ে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা গেছে৷ ২০১৮ সালে ৯ মার্চ দুপুরে গংগাচড়া মডেল থানার মৌভাষা বামনটারী চর এলাকায় বাদীর বসত বাড়ির পশ্চিম পার্শ্বে থাকা টয়লেটে কাজ শেষ করে বাদীর ছেলে সাজু মিয়া বের হয়ে আসলে আসামীরা সাজুকে এলোপাথারী মারপিট করলে বাদীর স্ত্রী ছালেহা বেগম ও ছেলে এগিয়ে আসলে আসামীরা তাদেরকে মারপিট করে এবং আসামী বুলবুল ধারালো দা দিয়ে ছালেহা বেগমের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। পরে স্বজনরা ছালেহা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় ছালেহার মৃত্যু হয়। পরে নিহত ছালেহা বেগমের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গংগাচড়া থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন বলেন, ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে বুলবলকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। এছাড়াও মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদন্ড, নুর আলমের স্ত্রী আফরোজা বেগম, মৃত মোজাম্মেল ওরফে মোজা শেখের ছেলে নুর আলম ও লাল মিয়াকে ছয় মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। অন্যদিকে তিন জনকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক দাবি করেছেন ন্যায় বিচার থেকে আসামিরা বঞ্চিত হয়েছে। রায়ের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!