1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরে ক্লিনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

রংপুর শহরের একটি ক্লিনিকে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাসিন্দা মাহে আলম সরকার জুয়েল এবং মানিক মিয়া।
ঘটনাটি ঘটেছে ১৪ মে (বুধবার) রংপুর সড়ক ভবনের বিপরীতে অবস্থিত সেবা ক্লিনিকের দ্বিতীয় তলার একটি কক্ষে। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, মাহে আলম তাকে জোরপূর্বক একটি ফাঁকা রুমে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় মানিক মিয়া কক্ষের বাইরে অবস্থান করে পাহারা দিচ্ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী ২০ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন, যার নম্বর ১৬-২৫। অভিযুক্ত মাহে আলম স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।”
বিষয়টি নিয়ে রংপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৪)(খ) ধারায় মামলাটি দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।”
এদিকে, স্থানীয় এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!