1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

বেরোবি’র সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

এম এ শাহীন, রংপুরঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি তৎকালীন প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ।

বুধবার (৭ মে) দিবাগত রাত ২টায় নিজ বাসা থেকে রাসেলকে গ্রেপ্তার করে তাজহাট থানা পুলিশ। গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বুধবার (৭ মে) বিস্ফোরক আইনে ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ। মামলার পরপরই বিশ্ববিদ্যালয়ের ডেসপাস শাখার সহকারী রেজিস্ট্রার মোক্তারুলকে গ্রেপ্তার করা হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ আরও অনেকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, আপনারা জানেন মামলার পরপরই একজনকে গ্রেপ্তার করেছি। এরপর রাত ২টার দিকে রাফিউল আলম রাসেল যিনি সহকারী রেজিস্ট্রার তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!