1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

বিএসএফ দিনাজপুর সীমান্তে দু’গ্রামবাসীকে ধরে নেয়ার জেরে গ্রামবাসীরাও দু’জন ভারতীয়কে ধরে এনেছে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

দিনাজপুর বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী।

দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান-উল ইসলাম আজ শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সৃষ্ট ঘটনা নিরসনে ভারতের ৯১ বিএসএফ এর অধিনায়কের সাথে কথা হয়েছে। উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের বিনিময় করা হবে।

স্থানীয় ধর্মজান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, জেলার বিরল উপজেলার ধর্মজান ইউনিয়নের ধর্মজান সীমান্তে গ্রামের মাঠে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। আজ শুক্রবার দুপুর ১২টায় ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে ভারতীয় কাটাবাড়ী ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

বিএসএফ’র ধরে নিয়ে যাওয়া দু’জন বাংলাদেশি নাগরিকরা হলেন দিনাজপুর বিরল উপজেলার কাঠালিয়া গ্রামের ইসরাইল হোসেনের পুত্র মো. এনামুল হক (৫৫) ও তার পুত্র মো. মাসুদ রানা (২৬)।

এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। তারা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামের সুরেণ টুডুর পুত্র অবিনাশ টুডু (২২) ও একই গ্রামের নুরদুছ সরেন এর পুত্র ফিলিপ সরেন (৩৩)। তাদের বিরল উপজেলার কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!