1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ফুলছড়িতে আ’লীগ নেত্রী রওশন আরার গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামীলীগের ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরা’র বিরুদ্ধে গুমের অভিযোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের চৌমাথায় কাইয়ারহাটের ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে এ মানবন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ মামলাবাজ রওশন আরা নিজস্বার্থ চরিতার্থ করতে ছেলে রুহুল আমিন শাপলাকে অন্যত্র সরিয়ে রেখে এলাকার ২০জনের বিরুদ্ধে গুমের অভিযোগে থানায় একটি মিথ্যা মামলা দাখিল করেছেন। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে তীব্র গরমেও কাইয়ারহাটের শিশু-নারীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম, ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ ও মনছুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলেও সবুজ নামে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মদদে পতিত স্বৈরাচারী সরকার দলের সন্ত্রাসী নেত্রী রওশন আরা এখনও এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন।

বক্তারা আরো বলেন, মশিউর রহমান, মনছুর আলী, আমিনুল ইসলাম, শাহজালাল ও আনোয়ার হোসেনসহ এলাকার ২০ জনকে আসামী করে রওশন আরা ছেলে রুহুল আমিন শাপলাকে গুম করার মিথ্যা মামলা থানায় দাখিল করেছেন। এই মিথ্যা মামলার অবশ্যই বিচার হতে হবে। নিজের ছেলেকে গুম করে রেখে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন রওশন আরা।

কথিত গুমের শিকার রুহুল আমিন শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাদী রওশন আরাকে গ্রেফতারের জোর দাবী জানান বক্তারা।

অন্যতম ভুক্তভোগী মশিউর ও আনোয়ার হোসেন বলেন, নিজের ছেলে রুহুল আমিন শাপলাকে আত্মীয় বা অন্য কোথাও লুকিয়ে রেখে রওশন আরা আমাদের বিরুদ্ধে যে গুমের মামলা দাখিল করেছেন। অবিলম্বে তার বিচার করতে হবে। তারা শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

অভিযুক্ত রওশন আরা বলেন, আমার ছেলে গুম হয়েছে। মামলা থেকে বাঁচতে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে।

গুমের অভিযোগে তদন্তকারী ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন মোবাইল ফোনে বলেন, এখনও ঘটনার তদন্ত চলছে। মানববন্ধন শেষে গাইবান্ধা-বালাসীঘাট সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!