1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

পাটগ্রাম সীমান্তে চোরাকারবারির হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরা কারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র টহল দলের দুই সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১৮ মে) বিকেলে রংপুর ৬১ বিজিবির নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই ইউনিয়নের কয়েকজন চোরাকারবারির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। এর আগে উপজেলার উপজেলার জগতবেড় ইউপিতে অবস্থিত মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন, নাজিরগোমানী ক্যাম্পের বিজিবি সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। তারা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর ৬১ বিজিবির একটি সূত্র জানায়, সোমবার গভীর রাতে মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেলে করে দুই চোরা কারবারি সীমান্তে যান। এই খবর পেয়ে নাজিরগোমানী বিওপি বিজিবি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এই দলের নেতৃত্বে ছিলেন ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাছিবুর রহমান। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত থেকে অবৈধভাবে পাচার করা মাদকের ব্যাগ পিঠে নিয়ে পালিয়ে যায় দুইজন চোরা কারবারি। তারা তাদের মোটরসাইকেল ফেলে যাওয়ায় বিজিবি তা জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে চোরাকারবারিরা তাদের উপর হামলা চালায়। এ সময় বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। ভোরের দিকে তাদের উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পাটগ্রাম থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, “বিজিবি একটি মামলা দায়ের করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!