1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে সরকারি গাছ কর্তনের অভিযোগে সাতজনের বিরুদ্ধে এজাহার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মো. ফেরদাউছ মিয়া পলাশবাড়ী,

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রায়তি নড়াইল ও খামার নড়াইল এলাকার ঝিলবান্ধা রাস্তার দুই ধারে থাকা সরকারী ইউক্যালিপটাস গাছ চুরি করে কাটার অভিযোগে জনস্বার্থে
সাতজনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন সাদেকুল ইসলাম রুবেল নামে একজন সাংবাদিক ।

অভিযোগে উল্লেখ করা হয়, ১৩ মে থেকে ১৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় ৬০টি ইউক্যালিপটাস গাছ পরিকল্পিতভাবে কেটে নেয়া হয়।

এজাহারকারী মোঃ ছাদেকুল ইসলাম রুবেল জানান,আসামিরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে গভীর রাতে করাত, দা ও কুড়াল ব্যবহার করে গাছগুলো কর্তন করে এবং মহেন্দ্রা ট্রাক্টরের মাধ্যমে নিয়ে যায়। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৭০ হাজার টাকা, যা সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

এজাহারে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, কামাল সরকার,আরিফ মিয়া, পাপুল সরকার, আইদুল মিয়া, হারুন আহমেদ, ইমরান মিয়া, ও তরিকুল মিয়া।

এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থলে তদন্তের সময় অভিযুক্তরা বাদী ও স্বাক্ষীর সাথে দুর্ব্যবহার করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টাও চালায়। তারা আরো হুমকি দেয়, এই বিষয়ে কেউ আইনগত পদক্ষেপ নিলে কিংবা সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে।

এবিষয়ে অভিযুক্ত কামাল বলেন,আমার নামে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে।অভিযোগে উল্লিখিত সময়ে ওই রাস্তায় কেউ কোন গাছ কাটেনি। মামলার আসামি গণমাধ্যম কর্মীকে বলেন এটা একটা সাজানো মামলা আমার বিরুদ্ধে। আমি মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!