1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদ্‌যাপন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

“মালিক-শ্রমিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে উপজেলার টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়, এ সময় র‌্যালিতে অংশগ্রহন করেন সহকারী কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার ও থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্টো।

র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় টাউন হলে গিয়ে শেষ হয়। পরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মোঃ মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, মটর শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্ জালাল,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, শ্রমিক নেতা জাকারিয়া মাসুদ জলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠাননি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোতাল্লিব সরকার বকুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকরা নিজের জীবনকে তোয়াক্কা না করে দেশের কল্যাণে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় শ্রমিকদেরকে যথাযথভাবে সম্মান দেওয়া হয় না।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে, শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে। শ্রমিকেরা দেশের জন্য সম্পদ বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ এবং সুশীল সমাজের উচিত শ্রমিকদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করা।

অপরদিকে উপজেলা প্রশাসন, শ্রমিক কল্যান ফেডারেশন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথক ভাবে মহান মে দিবস উদযাপন করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!